প্রধান সূচি

ভান্ডারিয়ায় জাতীয় শ্রমিক পার্টি জেপির আনন্দ মিছিল

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকেলে জাতীয়পার্টি জেপির অঙ্গ সংগঠন নবগঠিত জাতীয় শ্রমিক পার্টি (জেপি) উপজেলা জেপির দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এক আনন্দ র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শ্রমিক পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
আলোচনা সভায় উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নবগঠিত কমিটির সভাপতি মো. শাহজাহান সরদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক শাহআলম সরদার, শ্রমিক পার্টির সহ-সভাপতি মো. জামাল সরদার, আ. জলিল সরদার, গোলাম মোস্তফা, কবির সরদার, আলমগীর মৃধা, সাধারণ সম্পাদক মো. শাজাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আনিচুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারুক সরদার, সোহেল সরদার, দপ্তর সম্পাদক আব্দুল খালেক সরদার প্রমূখ।
এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করে এবং আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে জেপির প্রতিক বাইসাইকেল মার্কায় পক্ষে উপজেলা, গ্রাম পর্যায়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৪ শে এপ্রিল জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial