প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী চান্দখালী গ্রামের বসত ঘর থেকে গোলাম মোস্তফা (৫৮) নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ লাশ উদ্ধার করেছে। তিন সন্তানের জনক শিক্ষক গোলাম মোস্তফা চান্দুখালী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ও স্থানীয় ৯৮ নং চান্দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
থানা সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক গোলাম মোস্তফার তিন ছেলে ঢাকায় চাকুরি করেন। সে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতো। রবিবার রাতে স্বামী স্ত্রী খাবার খেয়ে ঘরের দোতলায় ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে স্ত্রী হাওয়া বেগম ঘরের দোতলা থেকে নিচে নেমে ফজরের নামাজ পড়েন। নামাজ শেষে দোতলায় উঠে ঘরের আড়ার সাথে স্বামীর লাশ ঝুলতে দেখেন। এসময় তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল আমিন বিপিএম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ওই শিক্ষকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial