কাউখালীতে কোটি টাকার চিংড়ি রেনু উদ্ধার
পিরোজপুরের কাউখালী থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাগদা ও গলদা চিংড়ির ৪০ লাখ পোনা উদ্ধার করেছে। উদ্ধার করা পোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট ইসরাত জাহানের উপস্থিতিতে উদ্ধার করা চিংড়ি পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।
কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেকুটিয়া ফেরিঘাট থেকে ৩২টি ব্যারেল ভর্তি বাগদা ও গলদা চিংড়ির পোনা উদ্ধার করে। অভিযান টের পেয়ে পোনা ব্যবসায়ী ও আহরণকারীরা পালিয়ে যায়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, ৪০ লাখ পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
Please follow and like us:
« কয়রার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় আম চুরির অভিযোগে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত »
