প্রধান সূচি

গণ হিষ্টোরিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুরে ১০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ॥ বিদ্যালয় ছুটি ঘোষণা

প্রচন্ড গরমে গণ হিষ্টোরিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭/১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১০ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধা জানান, শনিবার প্রভাতি শাখার ক্লাস চলার সময় সকাল পৌনে ৯ টার দিকে সুরাইয়া আক্তার শাম্মি নামে নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপরে সামিয়া আক্তার (১৪), লামিয়া আক্তার (১৪) জান্নাতুল ফেরদৌস (১৪), সপ্তম শ্রেণির জাহিদা সুলতানা (১২), রূপসা আক্তার (১২), মিথিলা (১২) এবং পঞ্চম শ্রেণির সানজানা হক (১০), তাহারিন (১০) ও ঐশি (১০)। তাৎক্ষণিকভাবে ১০ শিক্ষার্থীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সামিয়া ও লামিয়া নামের দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় জানান, অতিরিক্ত গরমের জন্যই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। একজনের অসুস্থ হওয়া দেখে পরে অন্যরাও অসুস্থ হয়ে পড়েছে। এটাকে চিকিৎসা ভাষায় গণ হিষ্টোরিয়া রোগ বা মাস সাইকোলজিক্যাল ইলনেস বলে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই অসুস্থ ছাত্রীরা সুস্থ হয়ে যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial