Saturday, April 28th, 2018
পিরোজপুরে ছাত্রলীগ নেতার চাচা ইয়াবাসহ গ্রেফতার
পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি এস. এম. বায়েজিদ হোসেনের চাচা ফারুক হোসেন শেখ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদর উপজেলার কদমতলার ইজারা জুজখোলা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত ফারুক উপজলোর কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের আব্দুল ওহায়াব শেখের ছেলে । পিরোজপুর সদর থানা সুত্র জানায়, এস. আই সজলের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ইজারা জুজখোলা বাজারে অভিযান চালিয়ে ফারুককে ৯০ পিস ইয়াবাসহ হাতে নাতেবিস্তারিত পড়ুন
গণ হিষ্টোরিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুরে ১০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ॥ বিদ্যালয় ছুটি ঘোষণা
প্রচন্ড গরমে গণ হিষ্টোরিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭/১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১০ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধা জানান, শনিবার প্রভাতি শাখার ক্লাস চলার সময় সকাল পৌনে ৯ টার দিকে সুরাইয়া আক্তার শাম্মি নামে নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপরে সামিয়া আক্তার (১৪), লামিয়া আক্তার (১৪) জান্নাতুল ফেরদৌস (১৪), সপ্তম শ্রেণির জাহিদাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। শনিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুর জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রণয় কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবংবিস্তারিত পড়ুন
