প্রধান সূচি

মঠবাড়িয়াবাসীর আর্শিবাদ নিয়ে এমপি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো …. মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে এলাকার কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব। জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকারের সময় মঠবাড়িয়া, ভান্ডারিয়া তথা পিরোজপুর জেলাসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা পরিষদের মাধ্যমে জেলাব্যাপী উন্নয়ন কার্যক্রম চলছে।
তিনি বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নিজেকে এলাকার উন্নয়নে নিয়োজিত করেছি। জেলা পরিষদের সীমিত বরাদ্ধের মাধ্যমে মঠবাড়িয়ায় যতটুকু উন্নয়ন কাজ করানো সম্ভব তা করা হচ্ছে। তবে আরও ব্যাপক পরিসরে এ উন্নয়ন কাজ করতে চাই। আর সেজন্য প্রয়োজন মঠবাড়িয়াবাসীর আর্শিবাদ এবং সমর্থন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মঠবাড়িয়াবাসীর আর্শিবাদ নিয়ে দলের কাছে পিরোজপুর-৩ (মঠবড়িয়া) আসনের জন্য দলীয় মনোনয়ন চাইবো। আর দল মনোনয়ন দিলে এলাকার মানুষের মান্ডেট নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে পারবো।
আজ শনিবার বিকেলে জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব এবং পদক্ষেপে স্বপ্নের পদ্মা সেতু এখন আর আমাদের কাছে স্বপ্ন নয়। এটি এখন বাস্তবে পরিনত হয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ইতিমধ্যে সেতু নদীর উপর দৃশ্যমান হয়েছে। সেতু নির্মানের পাশাপাশি এগিয়ে চলছে পদ্মার দুই পাড়ের রাস্তার কাজও।
মহিউদ্দিন মহারাজ বলেন, পদ্মা সেতু নির্মিত হলে পিরোজপুর জেলাসহ দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের অর্থনীতি, জীবনযাত্রার মানের ব্যাপক উন্নতি হবে।
আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন চাওয়ার কথা উল্লেখ করে বলেন, মঠবাড়িয়াবাসী অনুমতি দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি (মহিউদ্দিন মহারাজ) দলের কাছে মনোনয়নের জন্য আবেদন করবেন। আর দল তাকে মনোনয়ন দিলে সকল ভেদাভেদ ভুলে দলীয় লোকজনকে সাথে নিয়ে এবং মঠবাড়িয়াবাসী আর্শিবাদের তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সভায় উপস্থিত ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন হাত জাগিয়ে এবং শ্লোগান দিয়ে তাকে (মহিউদ্দিন মহারাজ) এমপি নির্বাচনের জন্য সমর্থন জানান।
দাউদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফারুকুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রাফকুল ইসলাম ঝনো প্রমুখ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial