প্রধান সূচি

দেশ স্বাধীন হয়েছে ভাগ্য পরিবর্তনের জন্য  … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশ স্বাধীন হয়েছে ভাগ্য পরিবর্তনের জন্য।  আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এখন উন্নয়নের জন্য লড়াই করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন দেশে সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য ঐক্যমত্যের সরকারি দল যেমন বিভিন্ন ছক আঁটছে। পাশাপাশি বিরোধীদলও তা মোকাবেলার জন্য না কৌশল নিচ্ছে।

তিনি শুক্রবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বিরোধীদলের রণকৌশল এখনও প্রস্তুত নয়। বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় তার প্রতি জনসমর্থন বিপুল। নির্বাচনে হারজিৎ রয়েছে। কিন্তু ঐক্যমতের সরকারের বাইরে যারা রয়েছে তারা নির্বাচনে অংশ নিতে নানা বাহানা করছে। নির্বাচনে বিরোধীদল আসলে ভোটের পর বলবে ভোট গ্রহণ সুষ্ঠ হয় নি। রক্তক্ষয় হয়েছে, দেশে ৪৮২টির বেশী উপজেলায় দেড় লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে ২০/২২টিতে গোলযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে। নির্বাচন নিয়ে আগাম কোন মন্তব্য করা ঠিক নয়, তাহলে আল্লাহ অখুশী হন। উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে হবে। তিনি বলেন, আমরা যারা মানুষের জন্য কাজ করি তারা প্রার্থী হওয়ার সাহস রাখি। ভোটের পর যে ফলাফল হবে তা প্রধানমন্ত্রীসহ আমরা মেনে নিব। গুটি কয়েক লোকের জন্য কোন ভাল কাজ নষ্ট হবে তা মেনে নেয়া হবে না। নির্বাচন ইন্নাশাল্লাহ হবে। আইন শৃঙ্খলা বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। নীলনকশার নির্বাচন তা কেউ ভাববেন না।

উপজেলা যুব সংহতির আহ্বায়ক শহীদুজ্জামান রাজু মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, ভান্ডারিয়া জেপি’র যুগ্ম আহ্বায়ক ও গৌরপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, জেপি’র কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার দুলাল, গোলাম কবির নান্টু, বাহাদুর সরদার, মোস্তফা সিকদার, মামুনুর রশীদ সরদার, সুজন তালুকদার, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, শাহ আলম পান্নু, বাদল খান, ফিরোজ আলম মুন্সী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল প্রমুখ। জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান  আনোয়ার হোসেন মঞ্জু যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন।

সকালে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলা সদরে শেখ কামাল অডিটরিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক শাহীন আক্তার সুমী, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর ও জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, কেন্দ্রীয় জেপি নেতা ইউসুফ আলী ্আকন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। পরে আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়ার পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial