ইন্দুরকানীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী কলেজের সহকারি অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাহাবুব আলী প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« আসামী জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রশ্নপত্র ফাসের অভিযোগে ইন্দুরকানীর দুই কলেজ শিক্ষকের কারাদন্ড »
