মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতাক আসামি জাহিদুল ইসলাম (৩০) কে প্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল উপজেলার বড়মাছুয়া গ্রামের ডা. আজিজুর রহমানের ছেলে। স্ত্রীর দায়ে করা যৌতুক মামলায় শুক্রবার রাতে পটুয়াখালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ সদর থানার শিয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার জাহিদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় পরীক্ষার্থী বহিষ্কার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অবৈধ ইট পাঁজা পোড়ানোয় বাঁধা দেয়ায় কৃষকের মৃত্যুর অভিযোগ »
