কাউখালীতে পানি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘পানির জন্য প্রকৃতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যোগে মঙ্গলবার সকালে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।
Please follow and like us:
« জেলা তথ্য অফিসের উদ্যোগে মঠবাড়িয়া ওরিয়েন্টেশন কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মোটর সাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত »
