ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যলি, সভা ও ডিসপ্লে প্রদর্শণ
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যদের সহযোগিতায় “জানবে বিশ্ব, জানবে দেশ – দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় সম্বলিত ব্যানার, প্লাকার্ডসহ একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভান্ডারিয়া থানা সংলগ্ন থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা, ফায়রম্যান আল আমিন খান, সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান সওদাগর, শিক্ষার্থী ইসরাত জাহান শিপা, জান্নাতুল রাইসা প্রমূখ।
পরে দিব্যালয় মাঠে প্রাকৃতিক দুযোর্গে একটি ঘরের উপর গাছ পড়ে গৃহ সদস্যদের উদ্ধার করে ফায়ার এম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া, অগ্নি সংযোগকৃত গৃহকে রক্ষায় ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা এবং দুযোর্গ মোকাবিলায় স্থানীয়দের করনীয় বিষয়ে এক প্রস্তুতি মূলক ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শেণি পেশার মানুষের মাঝে ভূমিধস, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় করণীয় সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের শাখা কচাঁ নদী বেষ্টিত এ উপজেলায় ২০০৭ সালে এক ভয়াবহ সিডর এবং পরবর্তীতে আইলাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে প্রাণ গেছে প্রায় ১০৭ জনের, বিপন্ন ছিল এ জনপদ। সে জন্য দুর্যোগ প্রস্তুতি বিষয়ে এক অঞ্চলে একটু বেশি জোড় দেয়া হয়।
