Saturday, March 10th, 2018
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাতটি ব্যবসা প্রতিষ্ঠানসহ আটটি বসতঘর ভস্মিভূত
পিরোজপুর শহরের কলেজ রোড এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৫টি স্থাপনা সম্পূর্ন পুড়ে গেছে। এর মধ্যে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি বসতঘর রয়েছে। অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শহরের কলেজ রোড এলাকায় রাত সাড়ে তিনটার দিকে বৈদুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশেই একটি পেট্রোলের দোকান থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তা ভয়াবহ রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই আগুনে ঐ পোট্রোলের দোকানসহ একটি করাতকল, কম্পিউটারের দোকান, টেইলারের দোকানসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি বসতঘরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা কৃষক লীগের বর্ধিত সভা
জনগণের ভোট নিয়েই আমাদের ক্ষমতায় যেতে হবে … শ. ম. রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, জনগণের ভোট নিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে। অন্যকোন ভাবে নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের ভিতরে অনেক বর্ণচোরা আছে। তারা কিন্তু আওয়ামী লীগের আগাছা। ফসলি জমিতে যেমন আগাছা থাকে। দলের ভিতরে তেমন কিছু আগাছা থাকতে পারে। তাদের কারনে অভিমান করে দল ক্ষতিগ্রস্থ হয় এমন কিছু করা যাবেনা।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
“জানবে বিশ্ব জানবে দেশ – দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ” এই স্লোগাণ নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবু আহমেদ ছিদ্দীকী। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে অনূকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বজ্রপাত থেকে প্রান বাঁচাতে ১০ লক্ষ তাল চারা রোপনবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা পুলিশের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বেলুন ও পায়রা উড়িয়ে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এবং সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মালেকা খায়রুন্নেছা বিশেষ অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার মোঃ সালাম কবিরের সভাপতিত্বে জেলা পুুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জমি দখল নিতে অবৈধ করাত কল স্থাপনের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ নামাজপুর এলাকায় প্রতিপক্ষের জমি দখলের নিতে অবৈধ করাত কল স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, জেলার সদর উপজেলার নামাজপুর মৌজার এসএ ৪৪৭, খতিয়ানের ৪১২২ নং দাগ তথা বিএস ১০৫৯ এর সম্পত্তির মূল মালিক নামাজপুর এলাকার মোঃ হুমায়ুন কবির মোঘল ও তার শরীকগণ। কিন্তু উক্ত জমি দখলের জন্য নামাজপুর এলাকার মৃত আজাহার আলী মোঘলের পুত্র শহিদুল ইসলাম মোঘল ও মৃত আঃ কাদের শেখের পুত্র রুহুল আমিন শেখ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং বন আইন- ১৯৭২ উপেক্ষা করে সেই জমির উপরে কোন প্রকার লাইসেন্স বাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ব্রান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ইন্দুরকানীতে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন। কুইজ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরবিস্তারিত পড়ুন
ছারছীনা শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম, সংক্ষিপ্ত নসীহত ও দোয়া মুনাজাতের মাধ্যমে ঐতিহ্যধন্য ছারছীনা শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে। শনিবার স্বরূপকাঠির সন্ধ্যা নদীর কোল ঘেষে ছারছীনা শরীফের পীরে আমীর হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ) উদ্ধোধন করেন। রবিবার থেকে তিন দিনের এই মাহফিলের আনুষ্ঠানিক অন্যান্য কার্যক্রম শুরু হবে। মাহফিলের প্রথম দিনেই বাস, লঞ্চ ও ট্রলার যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলমানগন হাজির হয়েছেন। প্রত্যেহ বাদ মাগরীব ও ফজর নামাজ শেষে মাহফিলে আসা লাখো লাখো ভক্ত ও মুরীদানদের উদ্দ্যোশে মূল্যবান নসীহত ও এলমে মারেফাতের তালিম প্রদান করবেনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যলি, সভা ও ডিসপ্লে প্রদর্শণ
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যদের সহযোগিতায় “জানবে বিশ্ব, জানবে দেশ – দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় সম্বলিত ব্যানার, প্লাকার্ডসহ একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভান্ডারিয়া থানা সংলগ্ন থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জেপির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ মাহাবুব আলম ফকির, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ সেলিম খান, মোঃ সেকান্দার আলী খান, শিক্ষক মোঃ নুরুল আমিন, এস.বিস্তারিত পড়ুন
কাউখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
‘জানবে বিশ্ব, জানবে দেশ – দূযোগ মোকাবিলায় প্রস্তত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী আঃ ওয়াদদুদ প্রমুখ। এর আগে কাউখালী ফায়ারবিস্তারিত পড়ুন
