Saturday, March 10th, 2018
মঠবাড়িয়ায় উত্যক্ততের প্রতিবাদ করায় নারী এনজিও কর্মীকে মারধর
উত্যক্তের প্রতিবাদ করায় শনিবার সকালে মঠবাড়িয়ায় উপজেলার মিরুখালী বাজারে প্রকাশ্যে এক এনজিও কর্মীকে মারধর করেছে হাসান হাওলাদার (৩২) নামে এক বখাটে। এতে ওই এনজিও কর্মীর হাতের আঙ্গুল ফেঁটে যায়। এঘটনায় তিনি অভিযুক্ত হাসানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ হাসানকে আটক করেছে। হাসান উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। থানা ও পরিবার সূত্রে জানায়ায়, উপজেলার নাপিতখালী গ্রামের কৃষক নেপাল চন্দ্র হাওলাদারের মেয়ে দিপু রানী হাওলাদার আশা এনজিওর স্বাস্থ্য প্রকল্পে মাঠকর্মী হিসেবে স্থানীয় মিরুখালী শাখায় কাজ করে আসছিল। ওই কাজে আসা যাওয়ার পথে বখাটেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শোভাযাত্রা
“জানবে বিশ্ব জানবে দেশ – দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি শোযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানয়তনে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী সহকারি পরিচালক আজাহার আবদুল লতিফ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ডেপুটি উপজেলা টিম লিডার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী মোঃ ইবাল হোসেন, ফায়ার সার্ভিস লিডার বেল্লাল হোসেন, সামসুল হক প্রমুখ।
পিরোজপুরে জেলা বিএনপির লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। শুক্রবার দিনব্যাপী জেলা শহরসহ প্রতন্ত্য গ্রামেও এ লিফলেট বিতরন করা হয়। এসময় জেলা – উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদলের নেতৃবৃন্দরা কলাখালী ইউনিয়ন, দাউদপুর বাজার, পথেরহাট বাজার, চরপুকুরিয়া বাজার, ভাজুকাঠি বাজার, দূর্গাপুর ইউনিয়ন, চলিশা বাজার, নেছারাবাদ উপজেলার গুয়ারেহা ইউনিয়নের ভরতকাঠি ও চাদকাঠি বাজারে এ লিফলেট বিতরণ করেন।
বাগেরহাটে চেয়ারম্যানের নির্দেশে বসত বাড়ীতে হামলার অভিযোগ
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিনের বিরুদ্ধে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু এক পরিবারের বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চিতলমারী সদর উপজেলার আরুলিয়া গ্রামের চিত্ত রঞ্জন রায় এর ছেলে শিক্ষক উজ্জল রায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিতলমারী সদর উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল বলেন, জমি-জমা নিয়ে বাসুদেব পোদ্দারের সাথে একই এলাকার মিলন হাওলাদার, সুনিল মাঝি, রজত রায় ও কিশোর মজুমদারের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের মিমাংশার জন্য গত শুক্রবারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া
‘জানবে বিশ্ব-জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড সংক্রন্ত মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাট জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সহযোগিতায় স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থী, অতিথি অংশগ্রহণে দুর্যোগের প্রস্তুতি মহড়া ও অগ্নি নির্বাহে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন-উল-হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নিউ লাইফ ফিজিওথেরাপী ও রিহ্যাবিলিটেশ সেন্টারের উদ্বোধন
স্টোক-প্যারালাইসিস, বাত-ব্যাথা ও ফ্রোজেন সোল্ডারসহ বিভিন্ন ধরনের থেরাপী সেবা নিয়ে যাত্রশুরু করেছে বাগেরহাট নিউ লাই ফিজিওথেরাপী ও রিহ্যাবিলিটেশন। শনিবার সকালে শহরের পুরাতন বাজার মোড়ে অবস্থিত এ সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট সির্ভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট বিএমএর সাধারন সম্পাদক ডা. আঃ মতিন আকন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক ডা. মোশাররফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলু, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিশা। বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়ার (কঃ) ডা. শাহনেওয়াজ এরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের অধিগ্রহণকৃত জমির
ন্যার্য্য মূল্য না পাওয়ায় জমির মালিকদের ক্ষোভ
পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য বাজারমূল্যের থেকে কম নির্ধারণ করায় জমির মালিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির ক্ষতিপূরণ সহ ৩ গুণ মুল্য দেওয়া হবে বললেও জমির প্রকৃত মূল্য দেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগী জমির মালিকদের অভিযোগ। গদাইপুর মৌজায় যে স্থানে টেকনিক্যাল স্কুল করা হচ্ছে সেই স্থানের বর্তমান বাজার মূল্য বিঘা প্রতি প্রায় ৩০ লক্ষ টাকা। আর খুলনা এডিসিএলএ শাখার অধিগ্রহণ কর্মকর্তারা সে জমির মূল্য নির্ধারণ করেছে বিঘা প্রায় ২১ লাখ টাকা। ক্ষতিপূরণ সহ ৩ গুণ দেওয়ার স্থলে জমির প্রকৃত মূল্য থেকেও কম টাকা নির্ধারণ করাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বাঁকা পূর্ব ঘোষ পাড়ায় ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠিত
পাইকগাছার বাঁকা পূর্ব ঘোষ পাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপি ৩১ তম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবারে অধিবাসের মধ্যদিয়ে মহানামযজ্ঞ শুরু হয়। শনিবার নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, রাড়–লী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি অশোক কুমার অধিকারী সহ পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, শিক্ষক সুশান্ত বিশ্বাস, অলোক ঘোষ, প্রশান্ত বিশ্বাস, কার্তিক হালদার, বিশ্বদেব অধিকারী, উত্তম হালদার, তাপন দে, মন্টু ঘোষ, পিযুষ ঘোষ।
পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত
পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শামুকপোতা সার্বজনীন রাধা-কৃষ্ণ মন্দির চত্বরে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, শেখ হেদায়েত আলী টুকু, সরদার গোলাম মোস্তফা, গোলক বিহারী মন্ডল, শেখ আনিছুর রহমান মুক্ত, প্রকাশ সরকার টুকু, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, বাবু লাল বিশ্বাস, মিনারুল ইসলাম সানা, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিডিপিসি এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে “জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, তারেক আহম্মেদ, শিক্ষক প্রদীপ শীল, দিপংকর ফৌজদার, আনন্দ বনিক, উপ-সহকারীবিস্তারিত পড়ুন
