প্রধান সূচি

পিরোজপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

পিরোজপুরে পুলিশের বাধার কারনে মানববন্ধন করতে পারেনি জেলা বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে শহরের পোষ্ট অফিস সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করতে চাইলে এতে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশে করতে গেলে পুলিশ তাতেও বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাধারণ সম্পাদক মির্জা জহুরুল হক, জেলা যুবদলের কো-কনভেনর মিজানুর রহমান শাহীন, জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান শাওন সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial