প্রধান সূচি

মঠবাড়িয়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

ছয় দফা দাবিসহ চলমান নিয়োগ বিধি ও অন্যান্য জরুরী চাকরিগত সমস্যা সমাধানের লক্ষ্যে মঠবাড়িয়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মানববন্ধন করেছে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পরিবার পরিকল্পনা পরির্দশক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাঠ কর্মচারী সমিতির পিরোজপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা রজিনা আক্তার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমা সুলতানা, পরিবার কল্যাণ সহকারী ছালমা আক্তার, নিতাই কির্ত্তুনীয়া, শহিদুল ইসলাম প্রমুখ।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মহা-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial