কাউখালীতে ২০ মন জাটকা ও দশ লাখ টাকার জাল আটক করেছে কোস্টগার্ড
কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ মন জাটকা ইলিশ এবং সন্ধ্যা ও কচা নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ভোরে এই বিপুল পরিমাণ জাটকা আটকের পর শুক্রবার সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাধবী রায়ের উপস্থিতিতে এসব জাটকা কাউখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
কোস্টগার্ড নেছারাবাদ কন্টিজেন্ট কমান্ডার মোঃ তফাজ্জ্বল হোসেন সিপিও জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কোস্ট গার্ডের একটি দল বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা কুয়াকাটা থেকে খুলনাগামী এস. এ. ট্রাভেলস নামক একটি পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ওই পরিবহন থেকে থেকে ২০ মন জাটকা আটক করা হয়। আটককৃত জাটকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
আটক জাটকা উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাধবী রায়ের উপস্থিতিতে সকাল থেকে উপজলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
