প্রধান সূচি

শেখ হাসিনার সরকারের আমলেই এদেশে হিন্দুরা নিরাপদে থাকে … এডভোকেট শ. ম. রেজাউল করিম

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই এ দেশে হিন্দুরা নিরাপদে বসবাস করতে পারে। শেখ হাসিনা নিজে কোন দুর্নীতি করেন না এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেন না। দলের কোন নেতা-কর্মী দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকলে তাদেরও আইনের কাড়গড়ায় দাঁড়াতে হবে।

শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামে সাবেক এমপি, ঢাকসু’র সাবেক ভিপি ও ভাষা সৈনিক স্বর্গীয় নিরোদ বিহারী নাগের বাড়ীতে তার ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আগত হাজার হাজার দর্শনার্থীদের মাঝে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। আইন বিষয়ক সম্পাদক এ সময় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এর আগে শুক্রবার সকালে তিনি নাজিরপুর উপজেলা সদরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। দুপুরে উপজেলার শ্রীরামকাঠী বাজারের গণসংযোগ শেষে বাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজ শেষে তিনি উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠী গ্রামে পিরোজপুর জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমিরের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভা ও গণসংযোগকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হাওলাদার, কবির হোসেন বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি অসিরণ ইসলাম মুন্না, শ্রমিকলীগের আহবায়ক আলম হাওলাদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial