প্রধান সূচি

এমপি’র সমাবেশে হামলার ঘটনায়

মঠবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়ায় জাতীয় পার্টিতে (এরশাদ) যোগ দেয়া সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সভায় হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে এমপির সমর্থক শাহাদাৎ হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকসহ স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের ১৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে স্থানীয় মঠবাড়িয়া থানায় এ মামলা দায়ের করেন করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানাযায়, গত ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার এমপি রুস্তম আলী ফরাজীকে নলী বাড়ৈবাড়ি মন্দিরের কাজ দেখার আমন্ত্রণ জানায় এবং স্বাক্ষীগন ওই স্থানে অপেক্ষা করতে থাকেন। এদিকে প্রতিপক্ষরা অনুষ্ঠানটি বানচাল করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ স্বাক্ষীদের উপর হামলা চালায়। এ হামলায় জাকির হোসেন (৩৫) নামে একজন গুরুতর আহত হয়। আহত এমপির সমর্থক জাকির হোসেন (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম বলেন, আমাদেরকে হয়রানী করার জন্য এ মিথ্যা মামলা করা হয়েছে।

উল্লেখ্য, সাপলেজা ইউনিয়নের নলীভিম তুলাতলা গ্রামের চৌরাস্তা মোরে আগামী ২৭ ফেব্রুয়ারী হুসাইন মোহাম্মদ এরশাদের জনসভা সফল করার লক্ষে এমপি রুস্তম আলী ফরাজীর কর্মী সভায় এ হামলার ঘটনা ঘটে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial