রি-কল ২০২১ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বেসরকারি সংস্থা ডাক দিয়ে যাইয়ের আয়োজনে ইন্দুরকানীতে রি-কল ২০২১ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সঈদী। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তৌহদ্দিন ভূইয়া, উপজেলা সমাজ সেবা ফিসার মোঃ শরিফুল ইসলাম, প্রকল্প কর্র্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পত্তাশী ই্উপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, ডাক দিয়ে যাইয়ের প্রধান সমন্ননয়কারী উজ্জল কুুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি প্রকল্প কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেণ প্রকল্প সমন্নয়কারী কৃষিবিদ বশির আহমেদ।
এছারা উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, রূপশী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বা”্চু, প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন সংরক্ষিত ইউপি সদস্য মোসাঃ আসমা প্রমুখ।
