প্রধান সূচি

কাউখালীতে অগ্নিকান্ডে জাপানি ব্যারাক হাউজের ১০টি ঘর পুড়ে ছাই

কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউস আবাসনের ঘরে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ৪ লাখ টাকা।

জানাগেছে, উপজেলার জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউজের ২নং ব্লকের একটি ঘর থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। স্থানীয় লোকজন ও কাউখালী দমকল বাহিনীর সদস্যরা দু’ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু বকর ছিদ্দিক জানান, ধারনা করা হচ্ছে ২নং ব্লকের একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনসহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial