৫ বছরের শিশুর হার্টের চিকিৎসার জন্য
ইন্দুরকানীতে প্রবাসি ফাউন্ডেশনের অনুদান প্রদান
ইন্দুকানীতে ৫ বছরের শিশুর হার্টের ছিদ্রর চিকিৎসার জন্য প্রবাসি কল্যান ফাউন্ডেশন অনুদান প্রদান করেন। বুধবার উপজেলা পরিষদ হলরুমে ইন্দুরকানী প্রবাসি কল্যান ফাউন্ডেশনের আয়োজনে শিশু সিয়ামের হার্টের চিকিৎসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান, মাহাবুব আলম, মহিলা জেপি নেত্রী শারমিন হোসেন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলরুবা মিলন। প্রবাসি ফাউন্ডেশনের সদস্য আরিফুল ইসলাম টুটুল, ছগির হাওলাদার, আলী হায়দার ও সালে আহম্মেদ প্রমুখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে বিএনপির দুই গ্রুপে পৃথক শ্রদ্ধা নিবেদন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ভাষা দিবসে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন »
