June, 2026
২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে| নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে| তিন সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর কন্ঠভোটে মঙ্গলবার এ বাজেট পাস হয়|এর আগে সোমবার অর্থবিলে মোট ৬৮টি সংশোধনী আনা হয়েছে| এটি দেশের ৫৫তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট|গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন|এরপর সংসদ সদস্যরা টানা তিন সপ্তাহ বাজেটের ওপর আলোচনা করেন| বিরোধী দলের সদস্যরা করনীতি, মূল্যস্ফীতি,বিস্তারিত পড়ুন
জিআই স্বীকৃতির পর চাহিদা বেড়েছে
উৎপাদন কমে সংকটে সুন্দরবনের প্রাকৃতিক মধু
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দেশ-বিদেশে সুন্দরবনের প্রাকৃতিক মধুর চাহিদা কয়েকগুণ বেড়েছে। কিন্তু উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় রপ্তানি তো দূরের কথা, স্থানীয় বাজারের চাহিদাও পূরণ করা যাচ্ছে না। ফলে খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজি মধুর দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। একই সঙ্গে বাজারে খাঁটি মধুর সংকট তৈরি হওয়ায় সুযোগ নিচ্ছে ভেজাল ব্যবসায়ীরা।মৌয়াল ও ব্যবসায়ীরা জানান, উৎপাদন কমে যাওয়ায় খাঁটি সুন্দরবনের মধু এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। পর্যাপ্ত মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার ব্যবস্থা না থাকায় ক্রেতারা চড়া দামে মধু কিনেও প্রতারিত হচ্ছেন। এতে একদিকে যেমনবিস্তারিত পড়ুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
পিরোজপুরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে|‘শিশুশ্রমকে লাল কার্ড : শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’ এ প্রতিপাদ্যে সোমবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|পিরোজপুর জেলা প্রশাসন, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়|সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ| সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে| শিশুশ্রমের বর্তমান চিত্র ও করণীয়বিস্তারিত পড়ুন
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় মাদ্রাসা পর্যায়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|সোমবার বেলা ১২টায় মাদ্রাসা মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এ সবাই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন|তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেওবিস্তারিত পড়ুন
কাঁঠালিয়ায় বিনামুল্যে সারবীজ ও চারা বিতরণ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নারকেলসহ বিভিন্ন জাতের চারা ও উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়|প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) সুমি রানী বল| সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম| এসময় প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সভাশেষে কৃষকদের মাঝে চারা, সার, বীজসহ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়|
পিরোজপুরে ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে| সোমবার কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়|আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিচালিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসাইন জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ|বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগরা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহিল মাহমুদ| মুর্শিদা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ইস্কেন্দার সেখ, প্রভাষক এ কে এম সাইফুল্লাহসহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন|বক্তব্যে অতিথীরা বলেন, আজ ˆনতিকতাপূর্ণ, সৎ-চরিত্রবান মানুষ জাতির জন্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিস মার্কেটের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ : পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর ফিস মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও ˆবষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুরাতন ব্যবসায়ীরা|রবিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী কামরুল ইসলাম| তিনি বলেন, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়| সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, এক বছরের মধ্যে পূর্বের স্থানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই পুরাতন ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে| কিন্তু মার্কেট নির্মানের ৮ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি|ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত
পিরোজপুরে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।আয়োজকরা জানান, চাকরি মেলার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে আকর্ষণীয় বেতনে প্রায় ৫শ’ লোক নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে আগ্রহী চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয়বিস্তারিত পড়ুন
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর দেবলীনা সাহা ঐশী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দেবলীনা সাহা ঐশী জাপান সরকারের মর্যাদাপূর্ণ এমইএক্সটি (মোনবুকাগাকুশো) বৃত্তি লাভ করেছেন। এই বৃত্তির আওতায় তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পেয়েছেন।দেবলীনা সাহা ঐশীর জন্ম পিরোজপুর জেলার কাউখালী উপজেলায়। তার এই আন্তর্জাতিক অর্জনে নিজ জেলা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সঞ্চার হয়েছে।জানা গেছে, বিশ্বব্যাপী অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির মাধ্যমে দেবলীনা শিমানে বিশ্ববিদ্যালয়ে তার স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করবেন। সেখানে তার গবেষণার বিষয় হবে ‘প্ল্যাঙ্কটোনিক ফরামিনিফেরার উচ্চ-রেজল্যুশন পরিমাণগত জীবস্তরবিন্যাস’।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এমইএক্সটি বৃত্তি অর্জন দেবলীনার অসাধারণবিস্তারিত পড়ুন
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসন ও প্রভাবশালীরা অনৈতিক সুযোগসুবিধা নেয়ায় তাদেরকে ধরা যায় না : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর বলেছেন, মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে প্রশাসন ও প্রভাবশলীরা বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা নেয়ায় তাদেরকে ধরা যায় না। তাই প্রশাসনের কাছে বলছি মাদক ব্যবহারকারী এবং মাদকের গডফাদার ও ব্যবসায়ী সে যে দলেরই হোক না কেন তাদের ধরে কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে।শুক্রবার ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে পিরোজপুর টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আজ শেষবারের মত সকল মাদক ব্যবসায়ি এবং মাদকসেবিদের সতর্ক করেবিস্তারিত পড়ুন
