পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদাৎবার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পিরোজপুর জেলা বিএনপি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির শহিদুল আলম নিরু মিলানায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
উপস্থিত বক্তরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্নাঢ্য ও গৌরবময় জীবনের ঘটনা তুলে ধরেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তারা আরো বলেন, খালকাটা কর্মসূচি মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃর্ষি নির্ভর বাংলাদেশেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন বাংলাদেশ গড়ে তোলেন। আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি গার্মেন্টস ও প্রবাসী আয়। যেখানে অবদান রয়েছে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের। তার সহধর্মীনি তিনবারের প্রধানমন্ত্রী মরুহুমা বেগম খালেদা জিয়া ৯০’র স্বৈরচারের বিরুদ্ধে আন্দোলন এবং দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেন নি। তিনি আপোসহীন নেত্রী।
আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনার দিক নির্দেশনা দিয়েছেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় উত্তোলন করা হয়। জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসব কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
