প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের মতবিনিময় সভা

পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরের পানি সমস্যা, ২৫০ শয্যা হাসপাতালের লিফট সমস্যা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যবিদ্যালয়ের ক্যাম্পাস নির্মান, পিরোজপুরে অর্থনৈতিক জোন স্থাপন, টগড়া-চরখালী ব্রীজ নির্মান, নেছারাবাদের ইন্দেরহাটে সন্ধ্যা নদীর উপর ব্রীজ নির্মান, বন্ধ থাকা এলজিইডির প্রকল্পসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে কথা বলেন। এসময় তিনি পিরোজপুরের বিভিন্ন সমস্যগুলো চিহিৃত করে এবং সেগুলো উন্নয়নের লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, পিরোজপুরের সমস্যাগুলোর উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো শুধুমাত্র রাজনৈতিক নেতাদের একার পক্ষে কাজ করা সম্ভব নয়, এক্ষেত্রে সাংবাদিকদেরও তাদের লেখনির মাধ্যমে সহযোগিতা করতে হবে। যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে এলেই আমরা পিরোজপুরবাসী একটি সুন্দর পিরোজপুর পেতে পারি।
তিনি বলেন, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার কথা নয়, কাজে বিশ্বাসী, উন্নয়নে বিশ্বাসী। তাই সকলে মিলে আমরা পিরোজপুরকে একটি উন্নয়নের জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় তিনি পিরোজপুর থেকে মাদক নিমূলে এবং যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে ফিরিয়ে আনার লক্ষে করণীয় সম্পর্কেও কথা বলেন।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, জিয়াউল আহসান, এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবুসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial