Wednesday, March 25th, 2026
পিরোজপুরে ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে দৌঁড় প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা। বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের শিকদার বাড়ির মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে। শিশু-কিশোরদের কোলাহলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।আয়োজকদের তথ্যমতে, প্রায় ৪ হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড়ার দৌঁড়ের পাশাপাশি সেখানে বসে এক বিশাল গ্রাম্য মেলা। মেলায় বিভিন্নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম
পিরোজপুর পৌর এলাকায় প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার মুক্তারকাঠী গ্রামের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মো. এমরান শেখ (২৮), এবং আ. রহিম শেখ (৩৫)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয়েই আহত হন।আহত রহিম শেখের পরিবারের দাবি, হামলায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। তাদের মধ্যে এমরান মীর, ডাবলু মীর ও আবু মীরের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছেবিস্তারিত পড়ুন
