প্রধান সূচি

ভান্ডারিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৌর এলাকার জামিরতলা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাকিব শরীফ (২৮) ও মো. মিরাজ মুন্সি (৩০)। তাদের বাড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জামিরতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাকিবের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৭টি মামলা এবং মিরাজের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial