প্রধান সূচি

ফরিদ আহম্মেদ সভাপতি : রাজ্জাক হাওলাদার সম্পাদক

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে মো. ফরিদ আহম্মেদ সভাপতি, আ. রাজ্জাক হাওলাদার সাধারণ সম্পাদক এবং এইচ এম ফারুক হোসাইন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার ৪টি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিল গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন। তবে বালিপাড়া ইউনিয়নের কাউন্সিল স্থগিত থাকায় এ ইউনিয়নের কোন কাউন্সিলর ভোটে অংশগ্রহণ করতে পারেনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial