মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানীর প্রতিবাদে কাঁঠালিয়ায় বিএনপি নেতার মানববন্ধন
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরসহ ৮ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের আয়োজনে ঐহিত্যবাহী চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার মিঞাজী ট্রাষ্টের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সাগর, মিঞাজী দরবার শরীফের সভাপতি মাওলানা মুনিরুজ্জামান মিঞাজী ও চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।
বক্তরা বলেন, আওয়ামী লীগের দোসর শাহজাহান ওমরের একান্ত সহযোগী জুলাই হত্যা মামলার অন্যতম আসামী আবদুল জলিল মিঞাজী কর্তৃক আবদুল জব্বার মিঞাজী ট্রাষ্টের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ও আবদুল জব্বার মিঞাজী আনোয়ার হোসেন সভাপতি মাওলানা মুনরুজ্জামানসহ দরবার শরীফের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর ক্ষোভ প্রকাশ করে বলেন, মিঞাজী দরবার শরীফে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। অথচ অসৎ উদ্দেশ্যে শুধুমাত্র হয়রানী করার জন্য এ মিথ্যা মামলা দেন।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্ধা ডা. মো. আবদুল জলিল মিঞাজী স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। গত ৩১ জানুয়ারী একই বাড়ীর আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০/২৫ মিঞাজী দরবার শরীফে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতিসাধন করে। ঘটনার তিন মাস পর গত ২৭ এপ্রিল আনোয়ার হোসেনসহ ৮ জনকে আসামী করে থানায় মামলা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজার থেকে আনোয়ার হোসেন সাগরসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালত থেকে জামিনে মুক্ত হয় তারা।
