প্রধান সূচি

কাউখালীতে চিংড়ির রেণু পোনা জব্দ : আটক-১

পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদী থেকে ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে নৌপুলিশ। ট্রলারযোগে পাচার হওয়ার সময় এ রেণু পোনাগুলো জব্দ করা হয়। এ সময় আয়নাল হক নামে একজন রেণু পোনা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার এ রেণু পোনা জব্দ করা হয়।
পরে আটক আয়নাল হককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা। আটক আয়নালের বাড়ি বরগুনা তালতলী উপজেলায়।
কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দ করা রেণুগুলো উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা’র উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial