Monday, April 28th, 2025
কাউখালীতে চিংড়ির রেণু পোনা জব্দ : আটক-১
পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদী থেকে ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে নৌপুলিশ। ট্রলারযোগে পাচার হওয়ার সময় এ রেণু পোনাগুলো জব্দ করা হয়। এ সময় আয়নাল হক নামে একজন রেণু পোনা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার এ রেণু পোনা জব্দ করা হয়। পরে আটক আয়নাল হককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা। আটক আয়নালের বাড়ি বরগুনা তালতলী উপজেলায়। কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দ করা রেণুগুলো উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা’র উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
‘দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। র্যালি শেষে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলাবিস্তারিত পড়ুন
