প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসার দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্ব›েদ্বর জেরে আবু সালেহ (৩৭) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় আহত তার ছোট আবুল বাশার রুবেল (২৭)কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামেএ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আবু সালেহ ছোট ভাই আবুল বাশার রুবেল (২৭) এর একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করা হয়েছে।
নিহত আবু সালেহ এর বোন আফসানা মিমি জানান, রাত আড়াইটার দিকে আমার চাচাতে ভাই মো. শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানের নেতৃত্বে মো. নজরুল ইসলাম বাবুল চৌকিদার, মো. নান্না, মো. লিটন, মো. মিরাজ, মো. সবুজ, মো. মাসুম শরিফসহ ১০/১৫ জন দলবদ্ধ হয়ে আমার ভাই ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবশে করে এতোপাথারি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে তার বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসা: সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে আবু সালেহকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পাশর্^বর্তী একটি ডোবায় ফেলে রাখে। এতে আবু সালেহ মারা যায়।
নিহত আবু সালেহ’র স্ত্রী লাভনী আক্তার জানান, আমরা ঘরে ঘুমে ছিলাম, রাতে আমার দেবরের রুবেলের ডাক চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বেড় হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরো লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমারা যাওয়ার সাথে সথে আমার স্বামী আবু সালেহকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে আমাদের ঘরে ঢুকে সুকেস ভেঙ্গে ১ লক্ষ টাকা ও দুই ভড়ির বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা ৯৯৯ ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে আবু সালেহ মারা যায়। মো. আবুল বাশার রুবেলকে গুরুত্বর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এদের মধ্যে জায়গা জমি নিয়ে মামলা চলছিল চলছিল। সকালে মোবাইলে শুনতে পাই হামলার ঘটনা।
ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, জায়গা জমি ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আমরা রাতেই তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে আবু সালেহ মারা যায়। এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকী অপরাধীদের গ্রেফতারের জন্য আমরা পুলিশ অভিযান চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial