ভান্ডারিয়ায় কিটনাশক পানে দিনমজুরের আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কিটনাশক পান করে মো. আল মামুন (১৯) নামের এক দিনমজুর অত্মহত্যা করেছে। সে উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আল মামুনের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে ঐ মেয়ে ফোন না ধরায় প্রেমে ব্যার্থ হয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কিটনাশক পান করে। বমি করতে দেখে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Please follow and like us:
« ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি ! (পূর্ববর্তি সংবাদ)
