আল্লামা সাঈদী অন্যায়ের সাথে কখনোই আপস করেন নি : শামীম সাঈদী
পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আল্লামা সাঈদী পালান নি। তিনি অন্যায়ের সাথে কখনোই আপস করেন নি। আল্লামা সাঈদী সারা জীবনে কোন অন্যায় করেন নি, তিনি সর্বক্ষণ আল্লাহকে খুশি করার জন্যই জীবনকে বাজী রেখেছেন।
তিনি আরও বলেন, আল্লামা সাঈদী পিরোজপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে হাজারো বাঁধার সম্মুখীন হয়েও কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। আল্লামা সাঈদী’র প্রতিটা কথা আজ দ্বীনের মতো পরিষ্কার বাস্তবায়িত হচ্ছে। আল্লামা সাঈদীকে অন্যায় ভাবে প্রতি হিংসা বসত ১৩টি বছর বন্দী করে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে ফেসিষ্ট হাসিনা কর্তৃক হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ায় দক্ষিণ পৈকখালি রিজার্ভ পুকুর পাড় সংলগ্ন আল্লামা সাঈদী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাস্টার আব্দুল হক আকন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আল্লামা সাঈদী নূরানী ও হাফিজী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেন আকন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর রাজনীতি সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল।
