নাজিরপুরে বিদেশী সিগারেটসহ আ’লীগ নেতা গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ মো. আবুল কালাম শেখ (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা ডিবি পুলিশ ও নাজিরপুর পুলিশ শুক্রবার রাত পোনে ১টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল কালাম শেখ মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্টগ্রাম ও ঢাকা থেকে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সরবরাহ করতো আবুল কালাম শেখ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয় এবং তার মা আলেকজান বিবি এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুমে থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা। জব্দকৃত সিগরেটের মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরো জানান, এ বিষয়ে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
