নাজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ মো. মুজাহিদ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার রাত পোনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মুজাহিদ শেখ নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়নের ২নং ঝনঝনিয়া ওয়ার্ডের মো. দেলোয়ার শেখের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে আওয়ামী লীগের নানা সুবিধা নিয়ে এখন শেখ হাসিনাকে ফ্যাসিবাদি আখ্যা দিলেন এক শিক্ষক ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট : দক্ষিন বাজার চ্যাম্পিয়ন »
