প্রধান সূচি

কাউখালীতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালী উপজেলায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কাউখালী উপজেলা বিএনপি’র কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি নেতাদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি’র সদস্য সাবেক ভিপি শাফিউল আজম দুলাল প্রমুখ।
সবায় বিএনপি নেতারা বলেন, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পন আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। বিগত ১৭ বছর ধরে হাসিনা সরকার দেশে বিরোধী দল দমনে নির্বিচারে গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অবশেষে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতাকর্মীদেরকে নিয়ে দেশ থেকে পালিয়েছে। পালানোর মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন থেকে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারবে।
নেতারা আরো বলেন, সরকারের পতন হলেও আমরা এখনো বিরোধী দলেই আছি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি’র নেতারা ব্যাখ্যাসহ বক্তব্য উপস্থাপন করেন। এসময় তারা আশ্বাস প্রদান করেন- সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা করতে বিএনপি’র পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিকসন, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন অলি, যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন পলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আবু তাহের বেপারি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদলের আহবায়ক আল মাহামুদ সুমন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial