Friday, September 20th, 2024
তোফাজ্জল হোসেন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে হত্যাসহ সকল বেআইনী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখা। শুক্রবার বিকেলে পিরোজপুর পুরাতন বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন। মানববন্ধনে পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শামসুল হক খোকন যুব সমাজের মুক্তির ৭ দফা প্রস্তাবনার দাবি তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
কাউখালীতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা
পিরোজপুরের কাউখালী উপজেলায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কাউখালী উপজেলা বিএনপি’র কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি নেতাদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি’র সদস্য সাবেক ভিপি শাফিউল আজম দুলাল প্রমুখ। সবায় বিএনপি নেতারা বলেন, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পন আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। বিগত ১৭ বছর ধরে হাসিনা সরকার দেশে বিরোধীবিস্তারিত পড়ুন
পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপানসহ সব ধরনের মাদক নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক সাইফুদ্দীন বলেন, চতুর্থ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরবিস্তারিত পড়ুন
