প্রধান সূচি

একজন খাদেম হিসেবে পিরোজপুর-১ আসনকে ঢেলে সাজাতে চাই : মাসুদ সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, দেশে গত ১৭ বছর অত্যাচার, জুলুমের রোলার চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। আমরা প্রতিটি জুলুম ও হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি। তবে যারা পরিবেশ-পরিস্থতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা, ব্যবসা-বাণিজ্য ও চাকরী বাঁচানোর কারণে আওয়ামী লীগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেছেন তাদের সাধারণ ক্ষমা।
তিনি বলেন, পিরোজপুর-১ আসনে আমার বাবা দুইবারের এমপি ছিলেন, তার পরে এ আসনে আরো দুইজন এমপি ছিলেন। তারা কী করেছেন তা আমি বলতে চাই না। আমি আল্লামা সাঈদীর সন্তান, তার পবিত্র রক্ত আমার শরীরে। আমি আজ আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ তায়ালা আমাকে দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দেন, আর আমাকে আপনাদের খাদেম বানান, তাহলে আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে আমরা নাজিরপুর, পিরোজপুর ও জিয়ানগরকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।
শুক্রবার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠিতে ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনিসুর রাহমান মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা অর্থ সম্পাদক আবু দাউদ এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জাল হোসেন ফরিদী, নায়েবে আমির আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা জামায়াতের সদস্য ড. আব্দুল্লাহীল আল-মাহামুদ, উপজেলা আমীর আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মো. মোসলেউদ্দীন, বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, সাবেক ছাত্রনেতা মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবির সভাপতি আবু হানিফ শেখ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial