নাজিরপুরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে হামলা : আহত ৩
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। এতে ৩ জন্য আহত হয়েছে। আহতরা একই গ্রামের রাজু সরদার (২৭), রিপন সরদার (২৫) এবং মিলন সরদার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের জয়নাল সিকদারের ছেলে একরাম সিকদার (৩২) দীর্ঘদিন ধরে একটি মাছের ঘের ভোগ দখল করে আসছে। ঘটনার দিন একই এলাকার আফজাল শেখ (৫৫) এর নেতৃত্বে সাদ্দম শেখ (২৫), সেকান্দার শেখ (৪৫), নয়ন শেখ (২০), রাসেল শেখ (২৫), ইমরান শেখ (২৪), মিরাজ শেখ (৩০) মামুন শেখ (২৯), কামরুল শেখ (৩৫), জাহিদ শেখ (৩২), তাজির শেখ (৪৫), হাসিবুল শেখ (৪৫)সহ আরো ২০/২৫ জন অবৈধভাবে দখল করতে গেলে রাজু সরদারসহ কয়েকজন তা প্রতিরোধ করতে যায়। এসময় হামলায় রাজুসহ ৩ জন গুরুত্বর আহত হয়।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত ডা. মুনিয়া জামান জানান, দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। নাজিরপুর থানার ওসি মো. শাহ্ আলাম হাওলাদার বলেন, ঘটনাস্থল এবং আহতদের খোঁজ নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
