কাউখালীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে কাউখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মহারাজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি মাহমুদ খান খোকন, সুনীল কুন্ডু, মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিুনর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পদাক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, লাইকুজ্জামান মিন্টু, যুবলীগের আহবায়ক অলোক কর্মকার, আওয়ামী লীগ নেতা শাহ মো. কাইয়ুম, এডভোকেট আব্দুল আউয়াল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাক শাহীদা হক, শ্রমিক লীগের সভাপতি আ. মন্নান বাবুল, কৃষক লীগ নেতা মো. নুরআমিন, স্বেচ্ছাসবেক লীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার শীল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্তসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে দোয়া পরিচালন করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।
