Sunday, August 4th, 2024
পিরোজপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া : অর্ধ শতাধিক মোটর সাইকেল ভাংচুর
পিরোজপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অর্ধ শতাধিক মোটর সাইকেল ভাংচুর করেছে আন্দোলনকারীরা। রবিবার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লাঠি-সোটা, পাইপ, লোহার রড়সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একটি মিছিল শহরের সিও অফিস মোড় থেকে অবকাশ হোটেল মোড় এলাকায় এলে ছাত্রলীগের বাঁধার মুখে পরে। এসময় আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীদের মিছিলটি মহিলা কলেজ রোড দিয়ে পুরাতন বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা অর্ধশাতধিক মোটর সাইকেল ভাংচুর করে এবং অবকাশ মোড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে আওয়ামী লীগবিস্তারিত পড়ুন
অনির্দিষ্টকালের জন্য কারফিউ
আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন অথ্যাৎ কারফিউ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দু-তিন ঘন্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়। তবে আজ রবিবার আবার সহিংসতা ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কাউখালীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে কাউখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মহারাজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি মাহমুদ খান খোকন, সুনীল কুন্ডু, মো.বিস্তারিত পড়ুন
