প্রধান সূচি

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই : শ ম রেজাউল করিম এমপি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে ভুর্তকী দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছেন। অন্যান্য সরকারের সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের প্রাণহানী ঘটতো, এখন সেটা হচ্ছে না। যা ক্ষয়ক্ষতি হচ্ছে তাও সরকারের পক্ষ থেকে পূরণ করার ব্যবস্থা করা হচ্ছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা ব্যবস্থা নেয়ার ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিয়েছেন। যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং সবাই মনে করে এটাও বাংলাদেশের কাছ থেকে শেখার রয়েছে।
তিনি আরও বলেন, সারা দুনিয়ার মানুষ জানে এবং বিশ^াস করে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার কোন বিকল্প নেই। যখনই প্রাকৃতিক দুর্যোগ উপকূলে ছোবল হানে তখনই সরকার প্রধানসহ তার দলের কোন নেতাকর্মী ঘরে বসে থাকে না, নিরন্ন মানুষের পাশে ছুটে গিয়ে তাদের সেবা, আহারসহ দুর্গত এলাকা থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য নিবিড়ভাবে কাজ করেন।
বৃহস্পতিবার ২৭ জুন সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ ও ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়াতনে ‘মানবিক সহায়তা কর্মসুচীর আওতায়’ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঘর-বাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ এবং ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ ক্ষতিগ্রস্ত কৃষদের মাঝে বিনামূল্যে নারকেল চারা, রাসায়নিক সার ও উফশী আমন ধানের বীজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিতরণ অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এমপি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। তিনি সবসময় কৃষকদের কথা ভাবতেন, কৃষকদের জন্য কাজ করতেন। তার দেখিয়ে যাওয়া পথে এখন বাংলাদেশ হাটছে। আর সে লক্ষে বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এদেশের আপামর মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, কৃষিখাতে গরীব ও অসহায় কৃষকদের বেশি করে কৃষি সহায়তা প্রধান করতে পারলে কৃষক বাঁচলে, কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে, বাংলাদেশ বাঁচবে, এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পানির সেচ সুবিধার জন্য ডিজেল ক্রয়ের টাকা প্রদানসহ নানা ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত যেসব এলাকার মানুষের বসত ঘর বিধ্বস্ত হয়ে গেছে তাদের সকলকে ঘর দেয়া হবে এবং সেই সঙ্গে আর্থিক সহযোগিতাও করা হবে। ইতিমধ্যে তাদের জন্য সরকার কাজ শুরু করেছে।
শ ম রেজাউল করিম বলেন, আমার সংসদীয় এলাকা পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় জেলা প্রশাসনের দেয়া তালিকানুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরণের ত্রাণ সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, আমি নির্বাচনের পূর্বে অঙ্গীকার করেছিলাম, শেখ হাসিনার মাধ্যমে আপনাদের পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন, ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন শানুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ৩৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩৮ বান ঢেউটিন এবং প্রতিজনকে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে এমপি শ ম রেজাউল করিম জেলার ইন্দুরকানী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial