মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আগামী ২৯ মে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, মো. বায়জিদ আহম্মেদ খান, মনির হোসেন সোহেল, মাহাবুবুর রহমান, রফিকুল্লাহ ও আবু মোতালেব।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বাদশা, আলাউদ্দিন, হোসাইন মোশারফ সাকু।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, তাহেরুন্নেসা নাসিমা, আরিফা সুলতানা, শাহানাজ আক্তার ও সানজিদা আক্তার সুমনা।
সহকারি রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে আগামী ৫ মে যাচাই-বাছাই, ৬-৮ মে আপিল, ৯-১১ মে আপিল নিস্পত্তি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্ধ ১৩ মে এবং নির্বাচন আগামী ২৯ মে।
তিনি আরও বলেন, এ উপজেলার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছে।
