প্রধান সূচি

Monday, March 18th, 2024

 

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ : আরো একজনের মৃত্যু

পিরোজপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত পথচারী নুরু মিয়া (৬২)কে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। নুরু মিয়ার বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩ হয়েছে। এর আগে সকালে মো. মাসুম বিল্লাহ (৫২) ও মো. হাসিব শেখ নামে দুইজন নিহত হয়। মো. মাসুম বিল্লাহ ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং হাসিব শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে। নিহত মাসুম বিল্লাহ পিরোজপুরের ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন


তথ্য চাইতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য চাইতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হেনস্তা বা হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত। সোমবার বিকেলে রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের কল্যাণ অনুদানের চেক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও একজন সাংবাদিক তথ্য চাওয়ার জন্য কোনভাবে যাতে হেনস্তা বা হয়রানির শিকার না হয়, সেই সুরক্ষা আমরা নিশ্চিত করতে চাই। এ বিষয়েবিস্তারিত পড়ুন


শীতনিদ্রার পর হাসের লেখা! পেছনের কারণ কী?

এবার কলাম লিখেছেন পিটার হাস। বাংলাদেশের বেশিরভাগ রাজনীতি বিশ্লেষক এরই মধ্যে গণমাধ্যমে বলেছেন এরকম কলাম লেখা একজন কূটনীতিকের জন্যে শিষ্টাচার বহির্ভূত। কিন্তু আমার মনে হয় এই লেখা লিখে তিনি যতটা না, কূটনৈতিক শিষ্টাচার ভেঙেছেন তার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট হয়েছেন এবং তারও চেয়ে বেশি সত্যের অপলাপ করেছেন। তার লেখায় সবচেয়ে হাস্যকর দিক হচ্ছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভাল চায় দাবি করে তিনি লিখেছেন “আমরা আরও উন্মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজের পথ সুগম করতে অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানানো অব্যাহত রাখব” যুক্তরাষ্ট্রের কূটনীতিক শান্তিপূর্ণ সংলাপের আহবান জানাচ্ছে! বিষয়টার বোঝার অনেক কিছু আছে। এটা বিশ্লেষণেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে চোরাচালানের মামলায়

তুষখালী ইউপি চেয়ারম্যান শাহাজাহান হাওলাদার কারাগারে

পিরোজপুরে একটি চোরাচালানের মামলায় জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।  সোমবার পিরোজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জামিনের জন্য হাজির হলে আদালতের বিচারক মো.মাসুম বিল্লাহ তার জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি পাচারকালে গত ২৪ জানুয়ারী রাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার পুলিশ উপজেলার সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকা থেকে দুটি ট্রলারসহ ৩ জনকে গ্রেফতার করে। এ সময় ট্রলার মালিক এবং চোরাকারবারের মূল হোতা ইউপি চেয়ারম্যান শাহাজাহান হাওলাদার পালিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ : আহত-২

পিরোজপুর সদর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় পিরোজপুর-পাড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হল- ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. মাসুম বিল্লাহ (৫২) ও পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ (২৫)। নিহত মাসুম বিল্লাহ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদে কর্মরত ছিলেন। একটি প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য তিনি নিজের মোটর সাইকেলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial