প্রধান সূচি

কাঠালিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির কাঠালিয়ায় রমজানের প্রথম দিনে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ও কৈখালী হাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের খবরে বেশির ভাগ ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। অভিযানে উপজেলা সদরের ফল ব্যবসায়ী মো. ইমরানকে ৩ হাজার টাকা ও মো. আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা, কৈখালী বাজারের মুদি ব্যবসায়ী শওকত ষ্টোরের মালিক মো. শওকত হোসেনকে ৫ হাজার এবং একই বাজারের ফল ব্যবসায়ী দিপংকর দাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এসময় থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার, এসআই মো. ইমরানসহ সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial