প্রধান সূচি

খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে : এমপি মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমার নির্বাচনী অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়ার। সেই অঙ্গীকার বাস্তবায়নে করতে সবার সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে একজন আদর্শ মানুষ হতে হবে। খেলাধুলার বিকাশ ঘটাতেও আমাদের একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
সোমবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৫টি ইভেন্টে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial