প্রধান সূচি

Tuesday, January 23rd, 2024

 

চিঠি নিয়ে বিএনপির সন্দেহে পানি ঢেলে দিল জাতিসংঘ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকার গঠনের পরে তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো জাতিসংঘের চিঠি নিয়ে বিএনপির সন্দেহে পানি ঢেলে দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র। ব্রিফিংয়ে জানা যায়, যে চিঠি নিয়ে বিএনপি সন্দেহ প্রকাশ করেছে সে চিঠি তারাই পাঠিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের মতো সংস্থার চিঠি নিয়ে এ ধরনের সন্দেহ প্রকাশ করে বক্তব্য দিয়ে নিজেদের দৈন্যতা প্রকাশ করেছে বিএনপি। মহাসচিবের চিঠি পাঠানোর কথা স্বীকারের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গত ১৮ জানুয়ারি চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অথচ দ্বাদশ জাতীয় সংসদবিস্তারিত পড়ুন


কার স্বার্থে টিআইবির পথে হাঁটছে সুজন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর এবার সুশসানের জন্য নাগরিকও (সুজন) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদে কত জন সংসদ সদস্য ব্যবসায়ী, কত জন কোটিপতি, কত শতাংশ শিক্ষিত এসব তথ্য দেওয়ার আড়ালে মূলত নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজন প্রার্থীদের হলফনামা ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’করে। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদেরবিস্তারিত পড়ুন


আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

টানা চতুর্থবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। বেদান্ত প্যাটেল জানান, `ভবিষ্যতে নিরাপত্তা, জলবায়ুসহ বেশকিছু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, `বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও নেবো। আমি আগেও বলেছি, গেল বছর বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ছিল।‘ প্যাটেলবিস্তারিত পড়ুন


নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন কিছু প্রশ্ন ও বাস্তবতা

বাংলাদেশের একটি বড় দলের নির্বাচনে না আসা এবং নির্বাচনে বাধা দেয়ার পাহাড় সমান চেষ্টা, বিদেশি ষড়যন্ত্র, নির্বাচনী প্রার্থীদের ভয়-ভীতি জনমনে আতঙ্ক, সরকারি কর্মকর্তাদের তারেক রহমানের ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনে সহযোগিতা না করার আহবান ইত্যাদিকে অপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল। সংবিধানের ধারাবাহিকতা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যম। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বিএনপি’র বাধা সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং নানা দল মতের প্রার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত পরিবেশে অবাধ ও সুষ্ঠু এবংবিস্তারিত পড়ুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, পক্ষপাতমূলক ও অনুমান নির্ভর

গত ১৭ জানুয়ারি ২০২৪ রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক সংবাদ সম্মেলনে ”ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ”দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন” একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে। সংস্থাটি বলেছে, এবারের নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দেওয়া হলেও ২৪১টি আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। নির্বাচনে শেষের এক ঘণ্টায় ১৫ দশমিক ৪৩ শতাংশ ভোটসহ মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের ‘অ্যাজেন্ডা’ বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে। অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান,বিস্তারিত পড়ুন


তীব্র শীতেও ফসলের মাঠে নারীরা

পাইকগাছায় তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও নারী কৃষি শ্রমিকরা পানিতে নেমে বোরো ধান রোপণ করছেন। শীতের কারণে সাধারণ মানুষের জনজীবন যেখানে স্থবির হয়ে পড়েছে, সেখানে কৃষি শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ শেষ করে কর্মক্ষেত্রে ছুটে যাচ্ছেন শত শত নারী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, বোরো মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উপজেলার সর্বত্র প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। সোমবার তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নেমেছে। বেশির ভাগ সময় সূর্যেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা মো. মহিউদ্দিন মহারাজ। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে যুবকের দায়ের কোপে স্কুল শিক্ষকসহ আহত ৪ : ঘটনার হোতা গ্রেফতার

পিরোজপুরের স্বরূপকাঠিতে জাহিদ হোসেন (৩৫) নামে এক প্রতিবেশি যুবকের এলোপাথারি দায়ের কোপ ও হাতুড়ির আঘাতে স্কুল শিক্ষকসহ ৪জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি শিক্ষক মনিরুল ইসলাম (৫০) এবং তার স্ত্রী স্মৃতি বেগমকে (৩৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে তাদের অবস্থা আরও খারাপ হওয়ায় তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মৌলভী বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার হোতা জাহিদকে গ্রেফতার করে করেছে। তবে কি কারনে জাহিদ তাদের কুপিয়েছে তার সঠিক কোন কারন জানা না গেলেও থানায় জাহিদ বলেছেবিস্তারিত পড়ুন


খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে : এমপি মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমার নির্বাচনী অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়ার। সেই অঙ্গীকার বাস্তবায়নে করতে সবার সহযোগিতা চাই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে একজন আদর্শ মানুষ হতে হবে। খেলাধুলার বিকাশ ঘটাতেও আমাদের একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সোমবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial