প্রধান সূচি

কাউখালীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা মো. মহিউদ্দিন মহারাজ। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু।
সভায় প্রধান অতিথি মো. মহিউদ্দিন মহারাজ এমপি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। তাই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আশ্রয়ে আনতে হবে। নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে সমাজ থেকে মাদককে ধ্বংস করতে হবে।
তিনি আরো বলেন থানায় কোন মামলা গ্রহণে কোন লেনদেন যেন না হয়। দরকার হলে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিবেন। তাতে লেখা থাকবে ‘মামলা করতে কোন টাকা পয়সা লাগে না।’

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial