প্রধান সূচি

সাংবাদিক দেলোয়ার হোসাইন’র ইন্তেকাল

দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি ও শিক্ষক মুহাম্মদ দেলোয়ার হোসাইন বুধবার বেলা ১১টা১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ……….. রাজিউন) করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন।
দেলোয়ার হোসেইন ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মৃত মো. মুনসুর আলী সিকদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ২০০৫ সাল থেকে দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার আল-গাজ্জালী কামিল মাদরাসার শিক্ষক ছিলেন। মৃতুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার আছর নামাজ বাদ জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial