Tuesday, November 28th, 2023
ককটেল বিস্ফোরণ : ধাওয়া পাল্টা-ধাওয়া
ভান্ডারিয়ায় আ’লীগ অফিস ভাংচুর মামলায় জেপির সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার-৪
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় ৪টি ককটেল বিস্ফোরণ শব্দ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের সমর্থনে মিছিল এবং জামায়াত শিবিরের হরতাল-আবরোধ নৈরাজ্যের প্রতিবাদে মিছিল চলছিল। এসময় জেপি নেতা কর্মীরা সভাশেষে দলীয় কার্যালয় থেকে বের হলে দুই গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৪টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ অফিস ভাংচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নামে অর্থ আদায়ের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী (মূল্যায়ণ) পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শহরের ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা হারে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিভাবকদের পরীক্ষার ফলাফলে বাড়তি সুবিধা দেওয়ার নামে অভিভাবকরা এ অর্থ প্রদান করেছে বলেও ওই অভিযোগে জানা গেছে। শুধু এ বিদ্যালয়েই নয় উপজেলার বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানের নামে অর্থ আদায় করা হয়েছে। সেই সাথে শিশুদের শিক্ষক কর্তৃক চাপ প্রয়োগ করে প্রাইভেট পড়ানের অভিযোগ রয়েছে। আর এসব অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মহিউদ্দিন মহারাজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাকিল করবেন। একই দিন দুপুর ১২টায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং বিকেল ৩টায় নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করবেন বলে জানা গেছে। মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীবিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে মন্ত্রী শ ম রেজাউল করিমের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তিনি তিনি ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়। পরে মন্ত্রী টুঙ্গিপাড়াবিস্তারিত পড়ুন
বহিস্কারের ভয় দেখিয়ে নেতাকর্মীদের নির্বাচনবিমুখ করতে চায় বিএনপি
নির্বাচনে দল অংশ নিবে না জেনে সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার প্রস্তুতি যেনো না নেয় সেকারণে নতুন ভয়ভীতি দেখানো শুরু করেছে বিএনপি। সম্প্রতি দুই কেন্দ্রীয় নেতা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের কথা জেনে তাদেরকে বহিস্কারের নির্দেশ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে তুণমূলের নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনের মধ্য দিয়ে কিছু অর্জন হোক না হোক তারা স্থানীয়ভাবে নির্বাচনমুখী ছিলেন। চূড়ান্তভাবে দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে থাকলে নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে যেতেই চাইবেন। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের পক্ষে যে পাঁচ ফ্যাক্টর
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পিছনে ভূমিকা রাখবে পাঁচ ফ্যাক্টর। এরমধ্যে রয়েছে- আওয়ামী লীগের জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা; বিরোধী দলের দুর্বলতা; ২৮শে অক্টোবর নতুন মোড়; দেশব্যাপী উন্নয়ন কর্মযজ্ঞ ও তার রাজনৈতিক সুবিধা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিপরীতে ভারত, চীন ও রাশিয়ার সমর্থন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব কিছু বিবেচনায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ে এই পাঁচ ফ্যাক্টর নিয়ামকের ভূমিকা রাখবে। জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা বিগত ১৫ বছর ধরে টানা দেশের শাসন ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। স্বাভাবিকভাবেই ক্ষমতায় থাকলে জনগণের সাথে মিশে কাজ করার যতটা সুযোগ থাকে,ক্ষমতায় না থাকলে সেবিস্তারিত পড়ুন
শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য
বর্তমান সরকারের আমলে শিল্প-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ আর্থ-সামাজিক সকল খাতে বাংলাদেশ অর্জন করেছে বিস্ময়কর অগ্রগতি। আর্থ-সামাজিক সকল সূচকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রতিবেশিদের ছাড়িয়ে গেছে। যে বাংলাদেশের পরিচিতি ছিল বন্যা, খরা, দুর্ভিক্ষ আর হাড্ডি-কঙ্কালসার মানুষের দেশ হিসেবে, সেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ‘বিস্ময়’ হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি ভালবাসা ও মমত্ববোধ এবং কঠোর পরিশ্রমের ফলে। সারাবিশ্বে চলমান শিল্প বিপ্লবের ধারা শিল্প উৎপাদনে ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তন এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক টেকনোলজির ব্যবহারবিস্তারিত পড়ুন
বাংলাদেশে ভোট: নজিরবিহীন লড়াইয়ে বাইডেন-পুতিন-শি-মোদী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চূড়ান্ত রেষারেষি চলছে তখন শেখ হাসিনার দেশকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নজিরবিহীন লড়াইয়ে মেতেছে আমেরিকা ও রাশিয়া। বালাদেশে সংসদ নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে ৭ জানুয়ারি। দেশটিতে ক্রমে ভোটের উত্তাপ বাড়ছে। রুশ-মার্কিন কূটনৈতিক লড়াই ঘিরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। বাংলাদেশকে নিয়ে দুই মহাশক্তিধর দেশের এমন লড়াইয়ের নজির নেই। দু’দিন আগে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলেন। পাল্টা জবাব দিয়েছে ওয়াশিংটনও। এর আগে গতবিস্তারিত পড়ুন
